FILEBANGLA / FAQ

প্রশ্নোত্তর

ফাইলবাংলার গোপনীয়তা, সীমা ও ব্যবহার সম্পর্কে উত্তর।

আমার ফাইল কি আপলোড হয়?

না। বর্তমান টুলগুলো বেছে নেওয়া ফাইল ব্রাউজারেই প্রক্রিয়াকরণ করে।

মোবাইল থেকে ব্যবহার করা যাবে?

হ্যাঁ। তবে খুব বড় PDF বা অনেক ছবি হলে ফোনের মেমোরির সীমায় কাজ ব্যর্থ হতে পারে।

টেলিটকের ছবির মাপ সব চাকরিতে একই?

না। এখানে ভ্যালিডেটরের সাধারণ নিয়ম দেখানো আছে। নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ভিন্ন হলে বিজ্ঞপ্তির নিয়ম অনুসরণ করুন।

ছবি থেকে বাংলা লেখা কীভাবে পাব?

ছবি থেকে লেখা টুলে বাংলা, ইংরেজি বা দুই ভাষা বেছে নিতে পারেন। DOCX থেকে PDF ও PDF থেকে DOCX চালু আছে; স্ক্যান করা PDF-এর OCR এখনো নেই।